শনিবার, ০৬ Jun ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
বরিশালে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করলো শিক্ষার্থীরা

বরিশালে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :: নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়।

গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মী হলেন ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র রাশেদ খান (২৮) এবং ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সৌমিক বিন আলী (২৭)। রাশেদ নগরীর ১ নম্বর ওয়ার্ডের সোবাহান মিয়ার পোল এলাকা এবং সৌমিক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকা থেকে এসেছেন।

ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ জানান, রোববার ছাত্রলীগের এই দুই কর্মী কিছু সহযোদ্ধা নিয়ে কলেজ ক্যাম্পাসে এসে নাশকতার পরিকল্পনা করছিল। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর চেষ্টা করছিল।

খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের ধরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করেন। মোবাইলে কিছু তথ্য পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হয় যে, তারা একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

ওসি মিজানুর রহমান জানান, পুলিশ এখন তাদের বিরুদ্ধে তদন্ত করছে। তারা যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban