মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন
বাংলা প্রেসক্লাব কুয়ত’র নব-গঠিত কমিটির অভিষেক

বাংলা প্রেসক্লাব কুয়ত’র নব-গঠিত কমিটির অভিষেক

শাহিন আকন:: বাংলা প্রেস-ক্লাব, কুয়েত’র নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হলো।

সংগঠনের সভাপতি আল-আমিন সরকারের সভাপতিত্বে_ সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বাংলা প্রেসক্লাব কুয়েতের অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাব কুয়েত এর নবকঠিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটি, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন কুয়েতের KBM Band দলের শিল্পী সোহাগ সরকার এবং আশরাফুল আলমের নেতৃত্বে বিভিন্ন শিল্পিরা।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলা প্রেসক্লাব কুয়েত এর মঙ্গল কামনা করেন এবং সত্যনিষ্ট সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন, কুয়েতে সকল প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার কথা বলেন। পরিশেষে অনুষ্ঠান সমাপ্ত করে নৈশ ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban