সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
ঝালকাঠিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Oplus_131072

  1. নিজস্ব প্রতিবেদক:: সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৭ বছর” এ স্লোগানকে ধারণ করে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

    শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্কুল চত্বরে জড়ো হন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    শোভাযাত্রায় জাসাস-এর নেতাকর্মীরাও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন, যা পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

    শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban