বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা
বরিশাল সিটি কর্পোরেশনে নতুন ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান’র যোগদান

বরিশাল সিটি কর্পোরেশনে নতুন ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান’র যোগদান

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট পদে রায়হান-উজ্জামান যোগদান করেছেন।এর আগে তিনি বোরহানউদ্দিন উপজেলায় ইউএনও পদে কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

 

সোমবার (০১ ডিসেম্বর) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রায়হান-উজ্জামান বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আইন-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ দখল উচ্ছেদ, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নগর ব্যবস্থাপনায় গতি আসবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

 

নগরবাসী তার যোগদানকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বরিশাল শহর আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban