মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে একের পর এক রাজনৈতিক মামলার শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হওয়া বিএনপি নেতা হাদী মোল্লা প্রায় ১১ বছর পর দেশে ফিরেছেন।
তিনি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে নৌকা ভাঙা মামলা, ক্লাব পোড়ানোর মামলা ও একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে পড়ায় তিনি প্রায় এক দশকেরও বেশি সময় আগে দেশ ছাড়তে বাধ্য হন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ প্রবাস জীবন শেষে চলমান নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ সময়ে দেশে প্রত্যাবর্তন করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
হাদী মোল্লার আগমন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত সিকদার, বরিশাল জেলা যুবদল (উত্তর) যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, উজিরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাদুৎ জামান কমরেড, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তাদের প্রত্যাবর্তন বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।