মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:: মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

 

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কাঁঠালিয়া উপজেলায় ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তাদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া পাঁচজন শিক্ষার্থীকে বিমানযোগে বরিশাল থেকে ঢাকা ভ্রমণের টিকিট তুলে দেন প্রধান অতিথি এমপি রফিকুল ইসলাম জামাল।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban