বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা

বরিশাল বিভাগের ২৫ থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই
থানাসহ রেঞ্জের ২৫ থানার ওসিকে বদলি করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান বলেন, পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো.কামরুল আহসান ও মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে-

রেঞ্জের পটুয়াখালীর বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হককে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ও কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেনকে গৌরনদী মডেল থানায়, এয়ারপোর্ট থানার ওসি ম. হেলাল উদ্দিনকে বেতাগী থানায় ও বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।

পাশাপাশি রেঞ্জের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমানকে বাবুগঞ্জ থানায়, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বাকেরগঞ্জ থানায়, মুলাদী থানার ওসি মাহবুবুর রহমানকে বরগুনা জেলার বেতাগী থানায়, বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডলকে বরগুনার বামনা থানায়।

পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানায়, দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানায়।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকিরকে বোরহান উদ্দিন থানায়, বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায়, ভোলার দুলারহাট থানার ওসি আনোয়ারুল হককে তজুমদ্দীন থানায় ও তজুমদ্দীন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায়, পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবিরকে কাউখালী থানায় এবং

কাউখালী থানার ওসি জাকারিয়াকে মুলাদী থানায় পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেনকে ভান্ডারিয়া থানায়,ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামানকে পিরোজপুর সদর থানায়, বরগুনার পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদারকে পিরোজপুরের নাজিরপুর থানায়।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেনকে ঝালকাঠি সদর থানায়, বামনা থানার ওসি মাইনুল ইসলামকে বরিশালের বানারীপাড়া থানায়, ঝালকাঠির কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলামকে পাথরঘাটা থানায়, ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকারকে কাঠালিয়া থানায় বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban