শনিবার, ০৬ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
রুপাতলীর আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লা গ্রেপ্তার

রুপাতলীর আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের রুপাতলী এলাকার আওয়ামীলীগ নেতা সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তাকে বাসার সামনে থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা বিএনপির কার্যালয় পোড়ানোসহ দুটি মামলার আসামি। উভয় মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।

কোতয়ালি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার থাকাকালীন গত ১৮ জুলাই শহরের চৌমাথায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিলে হামলায় হয়। এবং মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুকে মারধর এবং সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনায় জিয়া উদ্দিন সিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় আওয়ামী লীগের হাজারখানেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন, যার মধ্যে সোহেল মোল্লাও আসামি রয়েছেন।

এছাড়া সরকার পতনের একদিন আগে বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুক শামীম। এ মামলাটিতেও রুপাতলীর সোহেল মোল্লা অভিযুক্ত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা দুটি মামলার নামধারী আসামি এবং তিনি রুপাতলীর এক সময়কার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।

অবশ্য সোহেল মোল্লার পরিবার দাবি করছে, সোহেল আওয়ামী লীগের রাজনৈতিক কোনো পদপদবি ব্যবহার করেন না। তবে তিনি বিগত সময়ে আওয়ামী লীগ নেতা সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছের মানুষ ছিলেন।’

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban