শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
নলছিটি সমাজসেবা অফিসে ইন্টারনেট সেবা বন্ধ : ভোগান্তিতে হতদরিদ্র মানুষ

নলছিটি সমাজসেবা অফিসে ইন্টারনেট সেবা বন্ধ : ভোগান্তিতে হতদরিদ্র মানুষ

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে টানা আট দিন ধরে ইন্টারনেট সংযোগ না থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সেবামূলক কাজ স্থগিত হয়ে আছে।

এতে সেবা নিতে আসা হতদরিদ্র মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন ৪০-৫০ জন ভাতা ও অন্যান্য সরকারি সেবা নিতে অফিসে আসলেও ইন্টারনেট সমস্যার কথা বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা জানান প্রতিদিনই অফিসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু কোনো কাজ হয় না। কর্মকর্তারা বারবার বলছেন,’ইন্টারনেট নেই, আজ কাজ হবে না, পরের দিন আসেন।

তবে এক সপ্তাহের বেশি সময় ধরে একই অবস্থা চললেও সমস্যার সমাধান হয়নি। সেবা নিতে আসা এক বৃদ্ধা বলেন, “আমি কয়েক দিন ধরে আসছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের অনেক কষ্ট করে আসতে হয়, তারপরও সেবা পাই না।” এ বিষয়ে সমাজসেবা অফিসে কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে অফিস কক্ষ বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, যাতে হতদরিদ্র মানুষদের আর ভোগান্তি পোহাতে না হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban