শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুনরায় পুরস্কৃত হলেন এসআই নাসিম

বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুনরায় পুরস্কৃত হলেন এসআই নাসিম

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ গোলাম নাসিম আবারও বরিশালের শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

 

পুরস্কার তুলে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ।

 

এসআই নাসিম স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে লঞ্চঘাট, ভাটার খাল, বরফ কলসহ বিভিন্ন এলাকায় মাদক, অনৈতিক কর্মকান্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশেষভাবে তিনি গভীর রাত পর্যন্ত পুলিশিংয়ে সক্রিয় থেকে অপরাধ দমন করছেন।

 

 

এছাড়াও স্থানীয় রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নম্বর সংগঠনের একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন।

 

এর আগে তিনি ইতিমধ্যেই শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন, এবং এই মাসেও পুনরায় স্বীকৃতি পাওয়ায় তার অবদানের প্রশংসা হলো।

 

পুরস্কার প্রাপ্তির পর এসআই নাসিম বলেন, “এ পুরস্কার আমাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি পুলিশ কমিশনার স্যার এবং কোতয়ালী মডেল থানার ওসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য আমার সকল সহকর্মীর।”

 

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban