শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে পুলিশের হাতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বরিশালে পুলিশের হাতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল মোল্লা গ্রেফতার হয়েছেন।

 

গ্রেফতারকৃত মোঃ কামাল মোল্লার পিতার নাম আকরাম মোল্লা। তিনি বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়া এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে বরিশাল সিটি করপোরেশন এলাকায় তিনি জর্ডন রোড একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল এলাকায় অভিযান পরিচালনা করে।

 

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব, এএসআই জামালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত মোঃ কামাল মোল্লার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “রাজনৈতিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মোঃ কামাল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban