সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
এশিয়ান প্রেস ফটো কনটেস্টে রৌপ্য পুরস্কারে ভূষিত হলেন সুন্দরবন পত্রিকার ফটো সাংবাদিক শান্ত

এশিয়ান প্রেস ফটো কনটেস্টে রৌপ্য পুরস্কারে ভূষিত হলেন সুন্দরবন পত্রিকার ফটো সাংবাদিক শান্ত

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশী চিত্র ফটো সাংবাদিক 
সাফায়েত হোসেন শান্ত একটি রৌপ্য পুরস্কার জিতেছেন এশিয়ান প্রেস ফটো কনটেস্ট-২০২৩।

এশিয়ান আর্ট অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত ফটো প্রতিযোগিতায় ‘দুঃখের মাঝে সুখের হাসি’ শিরোনামে পোর্ট্রেট বিভাগে একটি ছবি দ্বিতীয় স্থান লাভ করেছে। গত ২৯ এপ্রিল সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিজয়ী নিশ্চিত করা হয় তাকে।

সাফায়েত হোসেন শান্ত বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

বিজয়ীরা প্রতিটি বিষয়ের জন্য ১০০০ সিঙ্গাপুর ডলার পাবেন।একইভাবে বাংলাদেশী বেশ কয়েকজন ফটো সাংবাদিক আলাদা আলাদা বিভাগে পুরষ্কারে ভূষিত হয়েছেন।

ফটো প্রতিযোগিতার জুরিতে ছিলেন বাংলাদেশের মোহাম্মদ রাকিবুল হাসান, হংকং থেকে ব্রুস লুই, তাইওয়ানের চুং ই চিহ, বাংলাদেশের ফাবেহা মনির, ফিলিপাইনের জিমি ডোমিঙ্গো, তুরস্কের এমরে কুহেলান এবং ভারতের রোহিত ভোহরা।“পুরস্কার জিততে পেরে আমি আনন্দিত।

বাংলাদেশী ফটোসাংবাদিকরাও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে এবং তাদের কাজের স্বীকৃতি পেতে পারে তা আমাকে আরও বেশি আনন্দিত করে” এবং তিনি তার এই সম্মানিত পুরষ্কার তার দেশ বাংলাদেশ কে উৎসর্গ করেছেন।

সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ।
”বাংলাদেশ ফটোগ্রাফির জয় হোক”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban