রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী বরিশালে ল”কলেজের ছাত্রদলের আহবায়ক সুমনের বিরুদ্ধে অপ-প্রচার আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু

দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান মঞ্জুকে প্রধান সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

গতকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল আনুষ্ঠানিকভাবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান’সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বিগত ৩ (তিন) বছর যাবত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক পদে সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের কারণে পত্রিকাটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

 

প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বলেন, দৈনিক আজকের সুন্দরবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখাই হবে আমার মূল লক্ষ্য।

 

এদিকে, প্রধান সম্পাদক পদে পদোন্নতি লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান, বার্তা সম্পাদক’সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban