সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ
অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন এর সহায়তায় হতদরিদ্র শিক্ষার্থীর পরিবাররা পেলো রমাজান ও ঈদ বাজার

অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন এর সহায়তায় হতদরিদ্র শিক্ষার্থীর পরিবাররা পেলো রমাজান ও ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জ ইউনিয়নের চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মাঝে রমাজান ও ঈদ সামগ্রির উপহার বিতরন করেন অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন।

গত বুধবার সকালে অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন এর সহায়তায় চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ১শত ২৫ জন মেধাবী ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, মুড়ি, আলু, তেল,সেলাইমেসিন, পোলা’র চাল, দুধ, সেমাইসহ মোট ১৩টি নিত্যপন্যের উপহার প্যাকেজ তুলে দেয় চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের গভানিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার।

এ আলোচনা সভায় চাদঁপাশা হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব  প্রতিষ্ঠানের গভানিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban