সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ
বরিশালে ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান

বরিশালে ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:: অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে বরিশাল জেলার জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালানো হয়।

এ সময় স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করা হয়। পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৩টি মামলায় সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উল্লেখ্য, এর আগের দিন ২টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban