সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
দুর্নীতি দমন কমিশন বরিশালে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম জুয়েল 

দুর্নীতি দমন কমিশন বরিশালে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম জুয়েল 

নিজস্ব প্রতিবেদক::দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয় বরিশালের এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের পাঠক প্রিয় বিভাগীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম জুয়েল।

 

তিনি  ২০১০ সালে আইনপেশায় যোগদান করেন এবং বর্তমানে বরিশাল জজ কোর্টে আইনজীবী হিসেবে সুনামের সাথে প্র্যাকটিস করে আসছেন। তিনি বরগুনা জেলার বেতাগীর বিবিচিনি ইউনিয়নের মৃত: মো: খানজাহান আলী মাস্টারের ছেলে।

 

নিয়োগের বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান জ্ঞান হওয়ার পরেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছি, সততাকে বুকে ধারণ করে এগিয়ে চলছি। আমি কোন কারণেই অন্যায়ের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ।

 

তার এ নিয়োগ পাওয়ার সংবাদে তার সফলতা কামনা করেন সকল শুভাকাঙ্ক্ষীরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban