সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে

বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল নগরীর বিসিসি ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকায় ওয়েল্ডিং যন্ত্রপাতি চুরির ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। বিচারকের নির্দেশে দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে অভিযোগের গুরুত্ব, চুরির পরিমাণ এবং তদন্তের স্বার্থ বিবেচনায় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলার বাদী মোঃ জুয়েল গাজীর অভিযোগ অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৪২ মিনিটে ধান গবেষণা রোড এলাকায় তার মালিকানাধীন একটি ভবনের ছাদ থেকে বিপুল পরিমাণ ওয়েল্ডিং যন্ত্রপাতি চুরি হয়। এ সময় বাড়িতে স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন- মোঃ সাব্বির (৩০) ও মোঃ রাবির (২৫), উভয়ের পিতা মোঃ মোক্তাল, বাসিন্দা ধান গবেষণা রোড, বিসিসি ২৪ নম্বর ওয়ার্ড, কোতয়ালী থানা এলাকা। অভিযোগে দাবি করা হয়, চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা। হুমকির অভিযোগ।

এদিকে মামলার বাদী ও ভুক্তভোগীর অভিযোগ, আসামিদের পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি এবং উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলছেন। এ বিষয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।সিন্ডিকেটের ইঙ্গিতমামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটির পেছনে একটি সংঘবদ্ধ চোরচক্র বা সিন্ডিকেট জড়িত থাকতে পারে-এমন সন্দেহ তদন্তকারীদের। পরিকল্পিতভাবে চুরি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের বিষয়টি এই সন্দেহকে আরও জোরালো করছে।

পুলিশ জানিয়েছে, হুমকির অভিযোগসহ পুরো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
2 Attachments • Scanned by Gmail

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban