বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশাল স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশাল স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর সিটি মার্কেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ চৌকস অফিসার এসআই মিহির চন্দ্র দাস এর নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১০নং ওয়ার্ডস্থ সিটি মার্কেট এলাকায় মাদকদ্রব্য বিকিকিনি হওয়ার সংবাদ পেয়ে স্টীমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহিরের নেতৃত্বে ফাঁড়ি পুলিশ এর একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে একজন কৌশলে পালিয়ে গেলেও ২ যুবকের দেহ তল্লাশী করে কাগজে মোড়ানো ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপর একজন যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

আটককৃতরা হলেন- বাকেরগঞ্জের বিহারীপুরের বাসিন্দা মোনাছেফ আলী হাওলাদারের ছেলে বেলাল হোসেন রাতুল, বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের বাসিন্দা ইসমাঈল খানের ছেলে মিরাজুল ইসলাম। পালিয়ে যাওয়া অপর আসামি হলেন কক্সবাজারের রামু থানাধীন মিঠাছড়ি গ্রামের বাসিন্দা আমির হোসেন এর ছেলে মিজানুর রহমান।

এ অভিযানে নেতৃত্ব প্রদানকারী স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন,

মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনানুযায়ী কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়াও যেকোন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে ফাঁড়ির পুলিশ সর্বদা সচেতন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban