সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মানতা সম্প্রদায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) দুপুরে বরিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজনে নগরীর কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামারে মানতা সম্প্রদায় জেলে পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ সময় প্রধান অতিথি মানতা সম্প্রদায়ের ১২০ জন জেলে পরিবারের মাঝে দুই মাসের খাদ্য সামগ্রী হিসেবে ১০ লিটার সয়াবিন তেল, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু বিতরণ করেন। উলেখ্য, পর্যায়েক্রমে মোট ৬০০ জন জেলে পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফরিদা পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban