সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি

বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা ও মহানগরের জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক সমস্যা সমাধানে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বরিশাল জেলা ও মহানগর।

 

স্মারকলিপিতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, নদীভাঙন মোকাবিলা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

 

এতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

 

এ ছাড়া নদীভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি এবং সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপত্তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, জবাবদিহি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বরিশাল জেলা ও মহানগরের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এবি পার্টি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম সদস্য সচিব রাকিব সিকদার ও শাকিল হাওলাদার, সদস্য মো. জসিম উদ্দিন ও বাহারুল গাজী, নারী নেত্রী নাজমুল নাহার বেবী এবং বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban