সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১ম ধাপের বিশেষ কম্বিং অপারেশনে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গত ৪দিনের অ‌ভিযানে সদর উপজেলার বিভিন্ন নদী ও পয়েন্ট থেকে ২৩টি অ‌বৈধ বেহু‌ন্দি জাল, ৩০টি চরঘেড়া জাল ও আনুমা‌নিক ১৭,০০০ মিটার কা‌রেন্ট জাল জব্দ করা হয়।

এসময় জাল জব্দ করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এবিষয়ে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেইন জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban