শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::বরিশালে নগর ভবন অফিসের সামনে অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ জুন) তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আলেকান্দা পুলিশ ফাঁড়ি এলাকার নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন হাওলাদার (২৫)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের বিসিসি এলাকার হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকার বাসিন্দা
মোঃ হিরনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখে নগর ভবন অফিসের সামনে একটি নিষিদ্ধ সংগঠনের মিছিলে তিনি অংশগ্রহণ করেন বলে জানা যায় এবং তার নিজস্ব ফেসবুক আইডিতে তিনি তা শেয়ার করেন।

গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আল মামুন উল ইসলাম জানান প্রাথমিক যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban