বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশত দোকান-ঘর

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশত দোকান-ঘর

নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালী শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরল অর্ধশত দোকান ও বাসা-বাড়ি ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুরান বাজার এলাকার হারুন মুন্সীর একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িঘরে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরের পানি ব্যবহার করলে তাও শেষ হয়ে যায়। এরপর পার্শ্ববর্তী নদী থেকে পানি এনে ব্যবহার করতে শুরু করে ফায়ার সার্ভিস।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পটুয়াখালীর দুটিসহ বরিশাল, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, বেতাগী, আমতলী ও কলাপাড়া ইউনিট। তবে কয়টি প্রতিষ্ঠান পুড়ে গেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban