শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
ঝালকাঠিতে অপরাধীর কাছে আতঙ্কের আরেক নাম পুলিশ সুপার টুটুল

ঝালকাঠিতে অপরাধীর কাছে আতঙ্কের আরেক নাম পুলিশ সুপার টুটুল

বিশেষ প্রতিনিধি:: একজন মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী ও সাহসী দায়িত্বশীল পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

পুলিশের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা থাকলেও তিনি ঝালকাঠি জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের পর সে ধারণা বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে থানাতে আসা সাধারণ মানুষের সেবা শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শুধু তাই নয় তিনি সকল অপরাধের বিরুদ্ধেও কঠোর। তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক। হত্যা মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধীদের এনেছেন আইনের আওতায়।

তিনি ঝালকাঠি জেলায় যোগদানের পরেই নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে জেলার সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি শ্রেণি ভেদাভেদ না করেই যখন যেখানে যে ধরণের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি তাই করে যাচ্ছেন।

তিনি যে কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সাড়া দিচ্ছেন দ্রুত। সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান। সরেজমিনে ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, যোগদানের পর হতে অপরাধীদের আনা গোনা অনেকটা কমে গেছে।

প্রতিনিয়ত অভিযানে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেছেন। তিনি বর্তমান এ জেলাবাসীর চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। তার চোখে ধনি-গরিব, জেলে,রিকশা চালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। এ ছাড়াও একের পর এক ব্যতিক্রমী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশের এ কর্মকর্তা।

তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রাপ্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban