বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
দপদপিয়ায় দারুস সায়া’দ কারামতিয়া খানকা শরীফের ওয়াজ-মাহফিল সম্পন্ন

দপদপিয়ায় দারুস সায়া’দ কারামতিয়া খানকা শরীফের ওয়াজ-মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: নলছিটি উপজেলাধীন দারুস সায়া’দ কারামতিয়া খানকা শরীফ, তিমিরকাঠি গাজী বাড়ির বার্ষিক ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়াজ-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ-মাহফিল ও আখেরী মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাওঃ ওয়া মোর্শেদেনা শাহসুফি ফকির মোঃ ফাররুখ সেহার সিদ্দিকী পীর সাহেব, জৈনপুরী, আল কোরাইশি (রঃ) বড় হুজুর।

সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,পীর সাহেব হুজুরের একমাত্র সুযোগ্য সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শাহ আহমাদ সা’আদ সিদ্দিকী আল-কোরাইশী বড় হযরত, জৈনপুরী, আল কোরাইশি। আরো উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মাহফিল রবিবার মাগরিব নামাজ বাদ শুরু হয়ে রাত ১১ টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত থেকে মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban