সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
পিরোজপুরে মহাসড়কের দুপাশের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরে মহাসড়কের দুপাশের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে বরিশাল-খুলনা মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়; একটানা চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের দু’পাশে দখলমুক্ত করে প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষের।

তিনি আরও জানান, জেলার সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশে এলাকায় সড়কের দু’পাশ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন যুগ্মসচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন: পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban