শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
গৌরনদীতে ৬০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি শুরু

গৌরনদীতে ৬০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সিন্ডিকেট ভাঙতে উপজেলা প্রাণিসম্পদের উদ্যোগে ৬০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আবু আব্দুল্লাহ খান আশোকাঠী বাজারসহ তিনটি বাজারে এ কার্যক্রম উদ্ধোধন করেছেন।

গোশত বিক্রেতা বাবুল সরদার (বাবুল কসাই) জানান, ‘প্রাথমিক অবস্থায় প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আশোকাঠী, মাহিলাড়া, বাটাজোর বাজারে ছয় শ’ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে।’

গোশত ক্রেতা বেল্লাল গোমস্তা বলেন, ‘বাজারের তুলনায় এখানে গরুর গোশত অনেক কম দামে পাওয়া যাচ্ছে।’ এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গোশত বিপনী বাবুল সরদার, দেলোয়র সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban