সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
একজন চৌকস পুলিশ কর্মকর্তা নলছিটি থানার এসআই শহিদুল

একজন চৌকস পুলিশ কর্মকর্তা নলছিটি থানার এসআই শহিদুল

নিজস্ব প্রতিবেদক:: একজন মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী ও সাহসী দায়িত্বশীল এসআই শহীদুল আলম।

তিনি রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় হয়েছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের নিকট হইতে অনেকবার জেলার শ্রেষ্ঠ অফিসার এর পুরস্কার পেয়েছেন।

তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধীদের এনেছেন আইনের আওতায়। এসআই শহিদুল আলম নলছিটি থানায় যোগদানের পরেই নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।

তিনি শ্রেণি ভেদাভেদ না করেই যখন যেখানে যে ধরণের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি তাই করে যাচ্ছেন। তিনি যে কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সাড়া দিচ্ছেন দ্রুত। সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান।

সরেজমিনে ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, যোগদানের পর হতে অপরাধীদের আনা গোনা অনেকটা কমে গেছে। প্রতিনিয়ত অভিযানে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেছেন। তিনি বর্তমান এ উপজেলা বাসীর চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban