বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশালে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ 

বরিশালে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে চাঁদা না দেওয়ায় এক যুবককে গলাকেটে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের বড়কেউটিয়া এলাকার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতকে গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। আহত হলেন মোঃ শহীদ সিকদার (৪৫) । তিনি ঐ এলাকার মোতাহার আলী সিকদারের ছেলে। এদিকে অভিযুক্ত হলো বড়কেউটিয়া এলাকার বারেক খানের ছেলে রুবেল খান।
অভিযোগে শহীদ জানান, আমি এলাকায় নুর মোহাম্মদের কাছ থেকে প্রায় ১৯ শতাংশ জমি কিনে সেখানে ভবণ নির্মাণ করছি। দীর্ঘদিন ধরে নির্মাণে বাধা দিয়ে আসছিল রুবেল। এছাড়া ৫ লাখ টাকা চাঁদাও দাবি করেন তিনি। একাধিকবার তার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করে আসছিল সে। এরই ধারাবাহিকতায় সকালে পুনরায় আমার ভবনে এসে চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানাই। এরই প্রেক্ষিতে আমাকে দা’ও দিয়ে হত্যাচেস্টার উদ্দেশ্যে গলায় আঘাত করলে আমি গুরুত্বর জখম হই।
তিনি আরও জানান, আমার ডাক- চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রুবেল আমাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান আহতের স্বজনরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban