সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক সহ আটক -২

বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক সহ আটক -২

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় পৃথক দুইটি অভিযানে মাদক সহ (০২) দুই জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৮ আগষ্ট) রাতে ১০নং ওয়ার্ডস্থ করভবনের সামনে পাকা রাস্তার উপর থেকে ও ০৯নং ওয়ার্ডস্থ পোর্টরোড কেরামতিয়া মসজিদের উত্তর পাশে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী ওসির দিক নির্দেশনা মোতাবেক এস আই গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে এএসআই আবদুল কাইয়ুম, এএসআই বোরহান উদ্দিন, এএসআই, মাহবুব, এটিএসআই/ গাজী মোঃ জাঈদুর রহমান সহ একটি টিম অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল আটক করেন।

 

আটককৃত আসামী পলিটেকনিক রোড এলাকার মৃত আলম হাওলাদার ছেলে সুমন হাওলাদার (৩৫) ও দক্ষিণ আলেকান্দা এলাকার ফরিদ সিকদারের ছেলে মোঃ রেজভী সিকদার(৩০)।

তবে সূত্রে জানা যায়, তারা দুজন দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। চলমান রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

 

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban