সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে পুলিশের হাতে দুই আ’লীগ নেতা আটক

বরিশালে পুলিশের হাতে দুই আ’লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৫ টা ৩০ মিনিটের দিকে নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিসি কলোনী থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক সাগর ও সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে বিসিসির নগর ভবনের সামনে শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ কে আটক করা হয়।

 

অভিযানটি পরিচালনা করে বরিশাল কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার ও ক্ষমতার সুযোগ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার প্রমাণের কারণে তাকে আটক করা হয়েছে।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের দু’জনকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন। তাদের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ এবং অন্য মামলায় সম্পৃক্ততা রয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban