শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক:: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বিএনপির (পাঁচ নেতার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।

 

পুনর্বহাল হওয়া নেতারা হলেন- বরিশাল মহানগরের অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো: সাহিন।

 

দলীয় সূত্র জানায়, পূর্বে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তারা দলের কাছে আবেদন করলে বিষয়টি বিবেচনা করেন এবং দলের সকল শৃঙ্খলা মেনে আগামী দিনে চলবে এই সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban