মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা ও তার অধীনস্থ সদস্যরা কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে ফাঁড়ির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসআই রেজাউল ইসলাম রেজা। তার নেতৃত্বে ফাঁড়ি এলাকার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, মাদক কারবার ও অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এ সময় একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এমন কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান কিংবা বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন। এসব অভিযানের ফলে এলাকায় রাজনৈতিক সহিংসতা হ্রাস পেয়েছে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসআই রেজাউল ইসলাম রেজা শুধু একজন কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নন, তিনি একজন মানবিক পুলিশ হিসেবেও পরিচিত। তিনি নিয়মিত টহল দেন, হঠাৎ অভিযান পরিচালনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “অপরাধীদের কাছে তিনি আতঙ্ক, আর সাধারণ মানুষের কাছে ভরসার প্রতীক।
এ বিষয়ে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য, অল্প সময়ের মধ্যেই এসআই রেজাউল ইসলাম রেজা এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।