শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

বিশেষ প্রতিবেদক::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া কেমন হবে—জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা তো করেছেন, তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর তা করা লাগবে না। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড ইস্যু করতে পারবেন।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় ইসি। তবে এই ‘প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না’ জানিয়ে দ্রুত এর সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে আগামী রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা।

এর পরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban