শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সূত্র জানায়,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)”–এর ৫ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত মেসার্স এনটিসি ব্রিকস-কে ২ লাখ টাকা এবং মেসার্স এ করিম ব্রিকস-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকেই মোট ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক হাসান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। অভিযানে সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি থানা পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারি জোরদার করার কথাও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban