সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারীসহ ৭ জন আটক

বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারীসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবারও অভিযান চালিয়েছে পুলিশ।সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল স্বাগতম এ এই অভিযান পরিচালনা করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযানে অংশ নেয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস। তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ সদস্যরা।

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস বলেন, “দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, “নগরীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো হোটেলে অনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban