মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক

বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতেম আলী কলেজ শাখার সাধারণ সম্পাদক উত্তম বাবু (৩০) আটক হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর সদর রোডের অনামী লেন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে এসআই মাজেদুল ইসলাম, এএসআই পিনাকীসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক উত্তম বাবু রতন লাল ও মালা রানীর ছেলে। তিনি নগরীর ডিসি অফিস, কোর্ট কম্পাউন্ড, বিসিসি ১০ নম্বর ওয়ার্ড ও কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আটকের পর তাকে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উত্তম বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban