শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১২ আগস্ট) অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, শনিবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (ওসি) ডিবি মনিরুজ্জামান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজাপুর সদরের বড় কৈবর্ত্যখালী (সমবায়) এলাকার মো.জসিম কাজীকে (৪৪) তার বসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক জসিম কাজী সমবায় এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে।

অপরদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় মিরা বাড়ীর পাকা রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো.আলমগীর হোসেন হাওলাদারকে (৫৩) আটক করে।

আটক আলমগীর হোসেন পূর্ব রাজাপুর এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শনিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। মামলা নং ২ ও ৩।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচলনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাজাপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে।

পরবর্তীতেও তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban