শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
আজ সাহসী সাংবাদিক মুজিব ফয়সাল’র জন্মদিন

আজ সাহসী সাংবাদিক মুজিব ফয়সাল’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উদীয়মান তরুণ সাংবাদিক নেতা এসএ.টিভি’র বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব, মুজিব ফয়সাল’র জন্মদিন আজ। বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও সাংবাদিকতার কর্মদক্ষতার কারনে বরিশালের সর্বমহলে সুনাম অর্জন করেছেন এই তরুন সাংবাদিক নেতা।

তিনি ২১শে নভেম্বর এই দিনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে দৈনিক বাংলার বনে পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

পরবর্তীতে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কলমের কন্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। ২০১৮ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন।

ইতিমধ্যে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ২০১৫ সালে স্নাতক ডিগ্রী অর্জন করে বরিশাল ল কলেজ থেকে ২০১৯ সালে এলএলবি ডিগ্রী অর্জন করেন তিনি।

সাংবাদিকতা পেশায় আশার কারন জানতে চাইলে তিনি জানান সমাজকে গভীরভাবে বুঝতে শেখার সাথে সাথেই এমন একটা পেশায় সারাজীবন থাকার ইচ্ছা ছিলো যেখান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং শক্ত হাতে অন্যায়ের প্রতিবাদ করা যায়। আজকের এই দিনে সবার দোয়া প্রার্থনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban