বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
দেশের স্বার্থে সকল নিরাপত্তা নিশ্চিত করা হবে : বরিশালে র‌্যাব ডিজি

দেশের স্বার্থে সকল নিরাপত্তা নিশ্চিত করা হবে : বরিশালে র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক:: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮-এর আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য।

আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে।

এম খুরশীদ হোসেন আরও বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‌্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই।

তিনি বলেন, র‌্যাব শুধু আইনশৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না। পাশাপাশি মানবিক কাজও করে থাকে। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে ২ শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ হলো।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban