শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
প্রতারনা-অর্থ আত্মসাত মামলায় মেহেন্দিগঞ্জের আব্দুল গফুর কারাগারে

প্রতারনা-অর্থ আত্মসাত মামলায় মেহেন্দিগঞ্জের আব্দুল গফুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক:: মেহেন্দিগঞ্জ উপজেলার মেসার্স মদিনা এন্টারপ্রাইজের মালিক আব্দুল গফুরকে প্রতারনা ও অর্থ আত্মসাত মামলায় কারাগারে প্রেরন করেছে আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারা ফারজানা হক ১৫ জানুয়ারী তাকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে,মেহেন্দিগঞ্জ উপজেলার সুমাইয়া আক্তার থেকে আব্দুল গফুর তের লাখ টাকা নেন। প্রতি লাখে এক হাজার টাকা দেয়ার শর্তে তের লাখ টাকায় প্রতি মাসে তের হাজার টাকার দেয়ার কথা থাকলেও আব্দুল গফুর লাভসহ আসল টাকার বিষয়টি অস্বীকার করেন।

আব্দুল গফুরের প্রতারনার বিষয়টি টের পেয়ে সুমাইয়া আক্তার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করার আদেশ প্রদান করেন।

পিবিআই মামলার ঘটনার সতত্য পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে ১৫ জানুয়ারী ধার্য্য তারিখে আব্দুল গফুরকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ মাহবুবুর ইসলাম। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন আলহাজ এ কে এম লুৎফর রহমান (জলিল হাজারী)।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban