সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
বরিশালে মেট্রোপলিটনের আঞ্চলিক পরিবহন “আরটিসি” সভা অনুষ্ঠিত

বরিশালে মেট্রোপলিটনের আঞ্চলিক পরিবহন “আরটিসি” সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::  বরিশালে মেট্রোপলিটন এলাকায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১১ টায় মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে কমিশনার ও যাত্রী-পণ্য পরিবহন কমিটির সভাপতি জিহাদুল কবিরের সভাপতিত্বে কর্মসুচী সম্পন্ন হয়। তবে দীর্ঘদিন ধরেই ব্যাটারিচালিত অটোরিকশা ও হলুদ অটোরিকশা সহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন চলাচলের কারণে নগরীর অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে যানযট লেগেই থাকে। এই কষ্টের যানযট নিরসনে করনীয়তে তেমন কোন পরিকল্পনা করা হয়নি এই মিটিংএ।

 

সভায় পুলিশ কমিশনার বলেন, যাত্রী ও পণ্য পরিবহন সেক্টররের সার্বিক সেবা নিশ্চিত করতে সড়ক পথে শৃঙ্খলা রক্ষা করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধকরণ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধকরণ, মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও তিনি বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ বরিশালমোঃ জিয়াউর রহমান( পিএএ), বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল আঞ্চলিক পরিবহন কমিটি ও বরিশাল বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban