বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশালের সংসদীয় আসনের সীমানা পরিবর্তন-শুনানি ১৪ মে

বরিশালের সংসদীয় আসনের সীমানা পরিবর্তন-শুনানি ১৪ মে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণে আপত্তিগুলোর শুনানি শুরু হয়েছে বুধবার (৩ মে), চার কার্যদিবসের এ শুনানি বিরতি দিয়ে শেষ হবে ১৪ মে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সংসদীয় আসনগুলোর খসড়া গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছিলাম। সে সময় গেজেট বিজ্ঞপ্তিতে বলা ছিল যে ১৯ মার্চের মধ্যে আপত্তি থাকলে উত্থাপন করতে হবে। আমরা মোট ১৮৬টি আপত্তি পেয়েছি। যার ভেতরে পক্ষে এবং বিপক্ষে রয়েছে। এসব আপত্তি শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। এক্ষেত্রে চারদিনে এ আপত্তিগুলোকে নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব বলেন, কুমিল্লা অঞ্চলের মোট আবেদনগুলোর শুনানি হবে ৩ মে। ৭ মে রাজশাহী ও সিরাজগঞ্জের আপত্তিগুলোর শুনানি হবে। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা অঞ্চলের সীমানা নিয়ে যে আবেদনগুলো পড়েছে, সেগুলোর শুনানি হবে ১১ মে। আর বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে ১৪ মে।

জানা গেছে, আপত্তিগুলো এসেছে ৩৮টি আসন থেকে। এতে ১৮৬টি আবেদনের মধ্যে ১৬০টি বিপক্ষে এবং ২৬টি পক্ষে পড়েছে। এছাড়া সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চলে ৮৪টি। সবচেয়ে কম, একটি করে আবেদন পড়েছে আবেদন পড়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে।

রংপুর ও সিলেট অঞ্চলে কোনো আবেদন পড়েনি। অন্যদিকে রাজশাহীতে ৪৩টি, বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে।

ইসি সচিব আরও বলেন, ইসির বেজমেন্টের সভাকক্ষে শুনানি হবে। এতে যারা আপত্তি জানিয়েছেন, তারা তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন। এরপর কমিশন আবার প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban