সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
মেহেন্দিগঞ্জে অবৈধ জালসহ ১০ জেলে আটক ৯ জনের জরিমানা, ১ জনের জেল

মেহেন্দিগঞ্জে অবৈধ জালসহ ১০ জেলে আটক ৯ জনের জরিমানা, ১ জনের জেল

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কা‌ন্তি ঘোষের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর ইলিশা এলাকায় (অভয়াশ্রম এলাকায়) মঙ্গলবার (১২ মার্চ) বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় আনুমানিক ২০০০০ মিটার কারেন্ট ও অনান্য জাল জব্দ করার পাশাপাশি এসময় ১০ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৯ জনকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয় এবং এক জনের জেল প্রদান করেন। জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban