সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
উজিরপুরের ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

উজিরপুরের ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক::এসএসসি পাশের দীর্ঘ বছর পর রমজান ও ঈদ ছুটি শেষে বরিশাল এর উজিরপুরের ঐতিহ্যবাহি ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের
প্রাক্তন ছাত্ররা ও এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এই মিলনমেলার মূল আয়োজক ছিলেন প্রাক্তন ছাত্ররা ও এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থী কাদের, শাহিন, রলিন, কবির, মজনু, রিপন, সানজিদা, ফরিদ, আলাউদ্দিনসহ ৩৫ জন ।

এসময় তারা বলেন ব্যস্ত জীবনে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন কয়েকজন বন্ধু। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

সবশেষে এই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এবং বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। বন্ধন অটুট থাকুক যে কোন ভালো কাজে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায় এই প্রত্যাশা করেন ঈদ পুরনো মিলনের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban