বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেছে টুরিস্ট পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করেন।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিপুরের বাসিন্দা মো. বাইজিদ ও তানভির ওরফে শান্ত। তাদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে ওই সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা।

এসময় তারা পর্যটকদের মারধর করে সাথে থাকা ১৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পর্যটকরা বিষয়টি টুরিস্ট পুলিশের অভিযোগ কক্ষে জানালে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban