সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
ঝালকাঠিতে কাতার চ্যারিটির অর্থায়নে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠিতে কাতার চ্যারিটির অর্থায়নে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া‌ গ্ৰামে হাই স্কুল সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শুক্রবার (০৪ অক্টোবর) ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান মেহমান হিসেবে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ মেহমান বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস ও সমাজসেবক শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আমন্ত্রিত অতিথিরা বলেন , ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত।

তারা আরো বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মাঝি, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান রাজু, কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, ইমাম ও খতিব সৈয়দ মাসুম বিল্লাহ সহ মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও মসজিদ নির্মাণ কাজের সার্বিক পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউসুফ আলী।

উল্লেখ্য, ১৯৯১ সালের দিকে স্থানীয় মৃত মোঃ আনোয়ার হোসেন মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। পরবর্তীতে তার ছোট ছেলে মোঃ ইউসুফ আলী মাস্টার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের উন্নয়নে কাজ করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban