সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
বরিশালে রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য!

বরিশালে রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর ও আশেপাশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মাছের অবৈধ রেনু পোনা পাচার হচ্ছে। প্রায়সই এধরনের কম বেশী রেনু পোনা আটক হলেও তৎপরতা থেমে নেই। গত (১ ডিসেম্বর) রবিবার গভীর রাতে রুপাতলী এলাকা থেকে (ঢাকা মেট্রো-ন -২০-০২৬৩) নম্বরের একটি ট্রাক ভর্তি অবৈধ ভাটা মাছের রেনু পোনা সহ আটক করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

 

পরবর্তীতে বরিশালের বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। এসময় গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে তারা ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা কামনা করেন। কিন্তু, সেখানেও কোনো সহযোগিতা না শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা অবৈধ রেনু পোনাসহ গাড়িটি নিয়ে কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে তাদের কাছে হস্তান্তর করার চেস্টা করেন। তবে, কোতোয়ালি মডেল থানা থেকে বিষয়টি নিয়ে কোনো সহযোগিতা করে না থানা পুলিশের সদস্যরা।

 

এবিষয়ে, কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, আমরা মৎস্য অফিসার ছাড়া এই গাড়ি রাখতে পারিনা। তিনি আরও বলেন, আপনারা এনেছেন এখন এই গাড়ি আপনাদের নিজ দায়িত্বে রাখতে হবে, আমরা এই গাড়ির কোনো দায়ভার নিতে পারবোনা।

 

এবিষয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বন্দর থানা ও বাকেরগঞ্জ থানা পুলিশকে মোটা অংকের উৎকোচ দিয়েই তারা দীর্ঘদিন ধরে রেনুপোনা পাচার করছেন। তবে অভিযোগ মানতে নারাজ বন্দর থানা বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। তারা জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে আইন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তারা আরও জানান, বরিশাল সদর উপজেলার লাহারহাট ঘাট ও বাকেরগঞ্জের কাটাদিয়া খেয়াঘাট এলাকা থেকে সাতক্ষীরা এলাকার মনিরুল, সাইদুল ও মোহাম্মদ নামের তিনজন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছত্রছায়ায় নদী থেকে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধ রেনু পোনা আহরণ করে প্রতিদিন গভীর রাতে ট্রাকে করে পাচার করেন।

 

নাম না প্রকাশের শর্তে এক রেনু পোনা ব্যবসায়ী বলেন, তিনি বরিশাল অঞ্চলের পাচারকারীদের কাছ থেকে চিংড়ি পোনা সংগ্রহ করে ঘের মালিকদের কাছে বিক্রি করেন। তিনি বলেন, সম্প্রতি বরিশাল ও পটুয়াখালী উপকূল থেকে রেনুপোনা সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। তবে বরগুনা ও পিরোজপুর থেকে নিরাপদে সড়ক পথে রেনুপোনা পৌঁছে যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে।

 

বরিশালে রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য!এবিষয়ে অবৈধ রেনু পোনা বহনকারী ট্রাকের চালক জানান, বরিশালের স্থানীয় একটি পত্রিকার কর্তৃপক্ষকে অর্থের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই রেনু পোনা বহন করে আসছেন। এ বিষয়ে জানতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban