সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
কামরুল আহসান রুমির মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

কামরুল আহসান রুমির মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডেস্ক রিপোর্ট ::বরিশাল মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’এর সদস্য সচিব কামরুল আহসান রুমির মাতা রেহানা মাহাবুব গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

 

রেহানা মাহাবুবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “রেহানা মাহাবুবের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা এবং পরোপকারী নারী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

 

” বিএনপি মহাসচিব শোকবার্তায় রেহানা মাহাবুবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban