সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি খসরু, সম্পাদক জাকির

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি খসরু, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টার পর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ফলাফল ঘোষণা করেন।

 

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক বিপ্লবী বাংলাদেশের জাকির হোসেন ও দৈনিক দিনকালের হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলোর এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক দৈনিক বরিশাল আজকালের কে এম নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালবেলার মো: আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলার মো: রুবেল খান, দফতর সম্পাদক দৈনিক যুগান্তরের মো: নাসির উদ্দিন,

 

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন এম জহির, কমল সেনগুপ্ত, মো: আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরী (সমকাল), মঈনুল ইসলাম সবুজ (খবরের কাগজ) ও শাহীন হাসান (বাংলা ভিশন)।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban